তৌহীদ হল ইসলামের প্রাণ। আল্লাহ্ এক-অদ্বিতীয় । বিশ্বের সকল মুসলমান পরস্পর ভাই ভাই। মুসলমানরা এক ও অভিন্ন উম্মা বা জাতির সদস্য। তাদের রসূল এক এবং তাদের ধর্মগ্রন্থ আল কোরআনও এক। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, এই তৌহীদ পন্থী মুসলমানরা আজ শতদলে বিভক্ত। এদের একদল অপর দলকে অমুসলমান ও কাফির জ্ঞান করে।