ভারতের পূর্ব পাঞ্জাবে ইমাম মাহ্দী জাহির হওয়ার সংবাদ পাওয়ার পরপরই ব্রাহ্মণবাড়িয়ার হযরত মৌলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল ওয়াহেদ (রহ.) সাহেবের অন্তরে নাড়া দেয় যে যার জন্য উম্মত অপেক্ষমান এবং যার আসার বিষয়ে আমরা আলেমরা অপেক্ষমান ইনি কি তিনি? এর পরপরই শুরু হয় তার অনুসন্ধান ও যাচাই বাছাই।