আহমদীয়া মুসলিম জামা’ত- এর পবিত্র প্রতিষ্ঠাতা এই পুস্তকটি উর্দুতে ২২ জুন ১৮৯৭ সালে প্রকাশ করেন। সিরাজ উদ্দীন নামক একজন খ্রিস্টান ব্যক্তি যে লাহোরের এফ.সি কলেজের প্রফেসর ছিল । প্রথমে মুসলমান ছিল কিন্তু পাদ্রীদের সাথে ওঠাবসা এবং তাদের যুক্তির ফাঁদে পড়ে খ্রিস্টান হয়ে যায়।