হযরত আকদাস মসীহ মাওউদ ও ইমাম মাহদী (আ.) পবিত্র মক্কা নিবাসী তার এক শিষ্যের মাধ্যমে সন্ত্রান্ত ও শিক্ষিত আরবদের মাঝে তার আগমন বার্তা ও এর স্বপক্ষে জোরালো যুক্তি উপস্থাপনের সুযোগ লাভ করেন। এই উদ্দেশ্যে ১৮৯৩ সনে অর্থাৎ তার জামাত প্রতিষ্ঠার প্রারম্ভিক যুগেই ‘হামামাতুল বুশরা গ্রন্থটি আরবীতে রচনা করেন।