আল্লাহ্ তা’লার অশেষ কৃপায় আমরা বাংলা ভাষায় হযরত মসীহ্ মওউদ (আ.) -এর বিভিন্ন পুস্তক প্রকাশের সৌভাগ্য লাভ করে থাকি । এরই ধারাবাহিকতায় তবলীগের ময়দানে অত্যন্ত কার্যকরী তাঁর যুগান্তকারী পুস্তক ‘ইযালায়ে আওহাম’ পুস্তকটি প্রকাশিত হতে যাচ্ছে । এটি হযরত মসীহ্ মওউদ (আ.)-এর দাবির পর একেবারে প্রাথমিক পর্যায়ের পুস্তক ।