খলীফাতুল মসীহ্‌ আল্‌ খামেস (আই.)

খুতবাতে মসরূর – ১ম খণ্ড

হযরত মির্যা মসরূর আহমদ (আই.)

  • ৪৮২ পৃষ্ঠা
  • ৩৯টি অধ্যায়
  • বাংলা
  • প্রথম প্রকাশ ২০২৬

যুগের আহ্বান আমাদের পরম সৌভাগ্য, আল্লাহ্ তা’লা আমাদের যুগ-ইমামকে চেনার তৌফিক দান করেছেন এবং এটি সম্পূর্ণ তাঁরই অনুগ্রহ ও দয়া যে, তিনি আমাদেরকে খিলাফত ব্যবস্থানার অন্তর্ভুক্ত করেছেন। আমাদেরকে এমন একজন খলীফা দান করেছেন যিনি আমাদের জন্য নিজের অন্তরে দরদ রাখেন, আমাদের জন্য ভালোবাসা পোষণ করেন।

সূচিপত্র

  1. ১. ভূমিকা পৃষ্ঠা ৪
  2. ২. অনুবাদকের পক্ষে নিবেদন পৃষ্ঠা ৫
  3. ৩. যুগের আহ্বান পৃষ্ঠা ৬
  4. ৪. হে আমার সর্বশক্তিমান খোদা! তুমি সর্বদার ন্যায় তোমার প্রতিশ্রুতি অনুযায়ী নিজ জামা'তের ওপর তোমার ভালোবাসার দৃষ্টি দাও। পৃষ্ঠা ২৮
  5. ৫. আমি হযরত মসীহ্ মওউদ (আ.)-এর প্রিয় জামা'তকে খুব ভালোবাসি। পৃষ্ঠা ৩৭
  6. ৬. আমাদের ঈমানকে শক্তিশালী করার জন্য এমন ভবিষ্যদ্বাণীও পবিত্র কুরআনে আছে যেগুলো ভিন্ন মতাবলম্বীদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট। পৃষ্ঠা ৪৩
  7. ৭. নিজেদের ঘরগুলোকে জান্নাতপ্রতীম বানান- নিজেদের পরিবেশে এমন তাকওয়া প্রতিষ্ঠা করুন যেমনটি আল্লাহ্ তা'লা আমাদের কাছে প্রত্যাশা করেন। পৃষ্ঠা ৫৩
  8. ৮. উত্তম আদর্শ উপস্থাপন করা সবচেয়ে বড়ো তবলীগ। আমাদের প্রত্যেকের জন্য আব্যশ্যক- সকল মানবতাকে মহানবী (সা.)-এর সত্যিকার শিক্ষার পতাকাতলে নিয়ে আসুন। পৃষ্ঠা ৬৪
  9. ৯. ইহকাল ও পরকালের সফলতার গূঢ় রহস্য হলো, মানুষ যেন প্রত্যেক কথা-কাজে স্মরণ রাখে, খোদা তা'লা আমার প্রতিটি কাজ সম্বন্ধে অবগত। এটিই তাকওয়ার মূল ভিত্তি। পৃষ্ঠা ৮০
  10. ১০. দোয়ার মূলমন্ত্র হলো ধৈর্য। আল্লাহ্ তা'লা 'সামী' (তথা সর্বশ্রোতা) এবং 'আলীম' (তথা সর্বজ্ঞানী)। পৃষ্ঠা ৯৬
  11. ১১. আমাদের ওপর কোনো বিপদ আপতিত হলেই তবে আমরা দোয়া করব- এটি আবশ্যক নয়। ভবিতব্য বিপদ থেকে রক্ষা পাবার জন্য পূর্বেই দোয়া করা আবশ্যক। পৃষ্ঠা ১০৮
  12. ১২. ইসলামের শান্তি ও সম্প্রীতির অনিন্দ্য সুন্দর শিক্ষা প্রচারণার আকারে বিশ্বের সামনে তুলে ধরা বর্তমানে আহমদীয়া জামা'তের দায়িত্ব। পৃষ্ঠা ১২২
  13. ১৩. ভবিষ্যতের জন্য বিরাট সংখ্যায় মুবাল্লিগের প্রয়োজন পৃষ্ঠা ১৩০
  14. ১৪. সর্বদা দোয়া করতে থাকা উচিত, সন্তানরা যেন পুণ্যবান, সালেহ এবং ধর্মভীরু হয়; কেননা সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল হয়। পৃষ্ঠা ১৪২
  15. ১৫. ইমামের ঢালের পেছনে থাকার মাধ্যমে আহমদীয়াতের বিজয় নির্ধারিত। পৃষ্ঠা ১৫২
  16. ১৬. সকল অতিথিকে আবশ্যকভাবে সম্মান দেখিয়ে আতিথির অধিকার প্রদান করুন। পৃষ্ঠা ১৬৩
  17. ১৭. ঈমান, একীন, মারেফাত আর আন্তরিক সম্পর্ক সৃষ্টি ও পারস্পরিক পরিচয় বৃদ্ধি করার জন্য জলসায় যোগদান করুন পৃষ্ঠা ১৭৭
  18. ১৮. আল্লাহ্ তা'লার নিয়ামতসমূহের কৃতজ্ঞতা প্রকাশ করুন এবং আরো কল্যাণের ভাগীদার হোন পৃষ্ঠা ১৮৮
  19. ১৯. আমানতের অর্থ অনেক ব্যাপক। সব দিক থেকে তা পালন করা আবশ্যক। পৃষ্ঠা ১৯৬
  20. ২০. খোদাভরসায় ঘাটতি থাকায় খোদার সাথে দূরত্ব, মিথ্যা, ভুল বর্ণনা এবং তোষামোদের মতো পাপের জন্ম হয়। পৃষ্ঠা ২০৫
  21. ২১. আল্লাহ্ তা'লার রজ্জু ধরে রাখা এবং নেযামের সাথে সংযুক্ত থাকার মাঝেই আপনাদের স্থায়ীত্ব নিহিত। পৃষ্ঠা ২১৮
  22. ২২. ধর্মকে জাগতিকতার ওপর প্রাধান্য দেওয়া ছাড়া ঈমান প্রতিষ্ঠিত থাকতে পারে না। পরিপূর্ণ আনুগত্যই প্রকৃত ধর্ম। পৃষ্ঠা ২২৯
  23. ২৩. মহানবী (সা.)-এর প্রতি প্রত্যেক আহমদীর দরূদ প্রেরণ করার প্রতি অধিক মনোযোগী হওয়া প্রয়োজন পৃষ্ঠা ২৪৫
  24. ২৪. মানবজাতির প্রতি সহানুভূতি প্রদর্শন অনেক বড়ো ইবাদত এবং ঐশী সন্তুষ্টি লাভের মাধ্যম। পৃষ্ঠা ২৬১
  25. ২৫. হযরত মসীহ্ মওউদ (আ.)-এর সাথে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠা করা। পৃষ্ঠা ২৭৪
  26. ২৬. তোমাদের জন্য সুসংবাদ, কেননা এখন তোমরা সর্বদা মারূফ ফয়সালার (তথা ন্যায়সংগত সিদ্ধান্তের) অধীনে রয়েছ। পৃষ্ঠা ২৮৬
  27. ২৭. মসজিদের প্রকৃত সৌন্দর্য ভবনের সাথে নয়, বরং নামাযীদের সাথে সম্পৃক্ত। পৃষ্ঠা ৩০০
  28. ২৮. কাঠিন্যের সময়ও খোদা তা'লার কাছে কোনো অভিযোগ-অনুযোগ করবে না, খোদার কৃপা যাচনা করতে হবে এবং তাঁর সন্তুষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। পৃষ্ঠা ৩১৫
  29. ২৯. জামা'তের সদস্যরা মানবসেবা এবং নিষ্ঠা ও বিশ্বস্ততার অতুলনীয় দৃষ্টান্ত প্রতিষ্ঠা করেছে। পৃষ্ঠা ৩৩৪
  30. ৩০. রোযা ঢালস্বরূপ আর এর প্রতিদান স্বয়ং খোদা তা'লা। পৃষ্ঠা ৩৪৯
  31. ৩১. রোযা হলো তাকওয়া, দোয়া কবুলিয়ত এবং খোদার সান্নিধ্য লাভের মাধ্যম। পৃষ্ঠা ৩৬৩
  32. ৩২. আল্লাহ্ তা'লার পরিতোষ অর্জন এবং ধর্মের উন্নতির জন্য নিজ ধনসম্পদ ব্যয় করুন। পৃষ্ঠা ৩৭৬
  33. ৩৩. লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম, যাতে পবিত্র কুরআন অবতীর্ণ হয়েছে। পৃষ্ঠা ৩৮৮
  34. ৩৪. জুমুআ হলো ঈদের দিন। আমাদের ধর্ম আমাদের ওপর এটি আদায় করা আবশ্যক করেছে। পৃষ্ঠা ৪০০
  35. ৩৫. আমাদের ব্যক্তিগত এবং জামা'তী উন্নতির চাবিকাঠি হলো, দোয়া। তাই দোয়ার ক্ষেত্রে অলস হয়ো না। পৃষ্ঠা ৪১৩
  36. ৩৬. আহমদীয়া জামা'তের ব্যবস্থাপনার কারণেই প্রত্যেক আহমদীর পরস্পরের মাঝে প্রেম-ভালোবাসা গ্রোথিত হয়ে যায়। পৃষ্ঠা ৪২৪
  37. ৩৭. আল্লাহ্ তা'লার অধিকারসমূহ খর্ব করলে শয়তান অবশ্যই ঘাড়ে চেপে বসবে। পৃষ্ঠা ৪৪১
  38. ৩৮. হে মুমিনরা! আল্লাহ্ তা'লার তাকওয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। পৃষ্ঠা ৪৫৪
  39. ৩৯. সন্দেহ থেকে গোয়েন্দাগিরি এবং গোয়েন্দাগিরির ফলে গীবতের অভ্যাস সৃষ্টি হয়। পৃষ্ঠা ৪৬৭