হযরত আহমদ (আ.) এমন এক পুত্রসন্তানের জন্মের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যে অসাধারণ গুণাবলির অধিকারী ও দীর্ঘজীবী হবে। যখন বশির (প্রথম) মারা গেলেন, তখন বিরুদ্ধবাদীরা শোরগোল শুরু করে দিল এই বলে যে, হযরত আহমদ (আ.)-এর প্রতিশ্রুত-পুত্র সম্পর্কিত ভবিষ্যদ্বাণী মিথ্যা সাব্যস্ত হয়েছে।