আরবা’ঈন

রাসূলে আকরাম (সা.)-এর ভবিষ্যদ্বাণী অনুসারে হযরত ইমাম মাহদী ও প্রতিশ্রুত ঈসা (আ.) হিসাবে যখন হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.) দাবী করেন তখন থেকে একদল আলেম তার বিরুদ্ধাচরণ করে আসছেন।

বারাহীনে আহমদীয়া – ১ম ও ২য় খণ্ড

প্রতিশ্রুত মসীহ্‌ ও ইমাম মাহ্‌দী, হযরত মির্যা গোলাম আহমদ কাদীয়ানী (আ.)-এর প্রকাশিত প্রথম পুস্তক। এই পুস্তকটি আল-কুরআন ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর নবুয়্যতের সত্যতার স্বপক্ষে অকাট্য যুক্তি-প্রমাণে সমৃদ্ধ এবং অন্যান্য সকল ধর্ম-বিশ্বাসের উপর ইসলামের সত্যতা ও শ্রেষ্ঠত্বের অখণ্ডনীয় যুক্তিনির্ভর দলিলে পরিপুষ্ট।

আহমদী ও গয়ের-আহমদীতে পার্থক্য

‘আহমদী আওর গয়ের-আহমদী মে ফরক পুস্তিকায় প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদী হযরত মির্যা গোলাম আহমদ (আ.) আহমদী ও গয়ের-আহমদীতে পার্থক্যের দুটো দিককে অতি স্পষ্ট ও গুরুত্বসহ তুলে ধরেছেন। স্থল ও সূক্ষ্ম দুদিক সম্পর্কেই ওয়াকেফহাল থেকে আমাদেরকে বৃহত্তর জনসমক্ষে তা তুলে ধরতে হবে।

আহ্‌বান

৩১ আগস্ট, ১৯০১ জনাব বাবু গোলাম মোস্তফা সাহেব, উজিরাবাদের মিউনিসিপ্যাল কমিশনার কাদিয়ান আগমন করেন। এ উপলক্ষ্যে হযরত আকদাস মসীহ্ মাওউদ (আ.) একটি তবলীগী বক্তব্য রাখেন। এ বক্তৃতা ১৯০৩ সালের আল হাকাম পত্রিকায় ১০ জানুয়ারি সংখ্যা থেকে নিয়ে ২১ ফেব্রুয়ারি ১৯০৩ সাল পর্যন্ত মোট ৭টি সংখ্যায় প্রকাশিত হয়।

আহমদীয়া মুসলিম জামা’ত এবং কাদিয়ানের আর্যসমাজ

“আহমদীয়া মুসলিম জামা’ত এবং কাদিয়ানের আর্যসমাজ” একটি বিখ্যাত পুস্তক, যা ১৯০৭ সালে হযরত মির্যা গোলাম আহমদ, প্রতিশ্রুত মসীহ্ ও মাহদী (আ) কর্তৃক রচিত ও প্রকাশিত হয়।

আল্‌ ইস্তিফতা (বিবেকের কাছে প্রশ্ন)

প্রতিশ্রুত মসীহ ও ইমাম মাহদী হযরত মির্যা গোলাম আহমদ (আ.) ১৮৩৫ সনে ভারতের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান নামক স্থানে জন্মগ্রহণ করেন। তিনি আজীবন পবিত্র কুরআন-এর গবেষণা ও মাহাত্ম অনুসন্ধান, দোয়া ও একান্ত ধর্মপরায়ণ জীবন যাপন করেন।

আল্‌ কোরআন-এর অলৌকিক সৌন্দর্য ও মাহাত্ম্য

এই পুস্তকটিতে হযরত মির্যা গোলাম আহমদ (আ.) রচিত গ্রন্থাবলী থেকে সংগৃহীত পবিত্র কোরআন-এর অনুপম শান ও সৌন্দর্য এবং শ্রেষ্ঠত্ব ও সার্বজনীন কল্যাণ সম্পর্কিত কিছু অমৃতবাণীর বঙ্গানুবাদ আপনাদের সামনে পেশ করছি। হযরত মির্যা গোলাম আহমদ কাদিয়ানী (আ.): আপ্‌নি তাহ্‌রীরু কি রূ ছে’- শীর্ষক সংকলন গ্রন্থের একাংশের বঙ্গানুবাদ এই পুস্তক।