মহা সুসংবাদ

আল্লাহ্ ও রসূল এবং ইহকাল ও পরকাল সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে এ পুস্তিকায় । মুসলমান মাত্রেরই জানা থাকার কথা যে, সাইয়্যেদনা ও মাওলানা হযরত মুহাম্মদ (সা. ) বলেছেন:

আহমদীয়া ইতিহাসের স্মরণীয় দিন

আহমদীয়া মুসলিম জামা’তের ইতিহাসেও এমন তিনটি ঐশী নিদর্শন প্রকাশের দিন রয়েছে। এগুলো কারো জন্মদিন কিংবা মৃত্যুদিন নয়। কেবল আল্লাহ তা’লার মহিমাকীর্তনের উদ্দেশ্যেই এগুলো পালন করা হয়। যথা- ১) ২৩ মার্চ: মসীহ মাওউদ দিবস ২) ২০ ফেব্রুয়ারি: মুসলেহ মাওউদ দিবস এবং ৩) ২৭ মেঃ খিলাফত দিবস।

মালাইকাতুল্লাহ্‌ (মহান আল্লাহ্‌র ফেরেশতাবাহিনী)

ঈমানের অঙ্গগুলোর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো ফেরেশতার প্রতি ঈমান আনা। এত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হওয়া সত্ত্বেও ঈমানের অন্যান্য অঙ্গগুলোর বিষয়ে মানুষ যতটা জ্ঞান রাখেততটা জ্ঞান ফেরেশতা সম্পর্কে রাখেনা আর জানা কথা, যে বিষয়ে মানুষ যত বেশি জ্ঞান রাখে সে বিষয়ে তার ঈমান তত বেশি দৃঢ় হয়।

মাহ্‌যার নামা (স্মারকলিপি)

“মাহযার নামা” সেই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দলিল, যা আহমদীয়া জামা’ত ১৯৭৪ সনে পাকিস্তানের জাতীয় সংসদের পূর্ণ হাউস সমন্বয়ে গঠিত বিশেষ কমিটির সামনে নিজেদের মুসলমান হবার, নিজেদের মৌলিক ধর্মীয় বিশ্বাসসমূহ ব্যাথ্যা-বিশ্লেষণসহ প্রাণ্জলভাবে তুলে ধরার এবং এই জামা’তের বিরুদ্ধে উত্থাপিত অমূলক অপবাদসমূহ খণ্ডনের উদ্দেশ্যে উপস্থাপন করেছিল।