কৃষ্ণ ঈশ্বর বা ভগবান ছিলেন না, তিনি ছিলেন ঈশ্বরের প্রেরিত পরুষ, আদর্শ মানব। কৃষ্ণ-ভক্ত বঙ্কিম চন্দ্র বলেছেন, “ কৃষ্ণ কোন অতিমানুষ শক্তির অধিকারী ছিলেন না। ….. যে শক্তি মানুষের নাই, তাহার অনুকরণ মনুষ্য করিবে কি প্রকারে? ” (রচনাবলী ২য় খন্ড, ৪৩৫, ৫০৭ পৃ:)।
পবিত্র কুরআনে আল্লাহ তা’লা বলেছেন, হে যারা ঈমান এনেছ! তোমরা আল্লাহ ও তাঁর রসূলের ডাকে সাড়া দাও, কারণ সে তোমাদেরকে জীবিত করার উদ্দেশ্যে ডাকে…। (সূরা আলআনফাল ৮: ২৫) এটিই এর ভাবার্থ ।
যুগের আহ্বান আমাদের পরম সৌভাগ্য, আল্লাহ্ তা’লা আমাদের যুগ-ইমামকে চেনার তৌফিক দান করেছেন এবং এটি সম্পূর্ণ তাঁরই অনুগ্রহ ও দয়া যে, তিনি আমাদেরকে খিলাফত ব্যবস্থানার অন্তর্ভুক্ত করেছেন। আমাদেরকে এমন একজন খলীফা দান করেছেন যিনি আমাদের জন্য নিজের অন্তরে দরদ রাখেন, আমাদের জন্য ভালোবাসা পোষণ করেন।